খুবজীপুরে এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ১০ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

খুবজীপুর ইউনিয়ন বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দোরাপ উদ্দিন সরকার। তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে ১২ বছর খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ৬ বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গুরুদাসপুর থানা বিএনপির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি খুবজীপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, ৩নং খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুরুদাসপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকরা সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এ সময় বক্তারা সংসদ সদস্যের রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকার পাশাপাশি এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, নুরুজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদ, মোঃ শাহীন কাওছার সাবেক সাধারণ সম্পাদক ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, সহ খুবজীপুর ইউনিয়ন বিএনপি, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।