বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

লেখক: রাকিবুল ইসলাম সুমন
প্রকাশ: ১ বছর আগে

জেলা প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিবাদকে সামনে রেখে নারী দিবস পালিত হয়।
৮ মার্চ শনিবার সকাল ১১ ঘটিকার সময় রামপাল উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান, জাতীয় নাগরিক কমিটির রামপাল উপজেলা শাখার প্রতিনিধি মাজিদুল রহমান জুয়েল,সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল গাজী সহ রামপাল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি কর্মকর্তা এনজিও কর্মকর্তা সহ মহিলা উদ্যোক্তা সেলাই প্রশিক্ষনার্থীরা।
অসময় বক্তারা বলেন নারীদের সমাজে সমান অধিকার, নারীদের মূল্যায়ন করতে শিখুন, নারী জাতি মায়ের জাতি নারীদের সম্মান করতে শিখুন।