নিজস্ব প্রতিনিধি:
আগামী ২৫ বছরে ভারত হবে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশযুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, আগামী ২৫ বছরের মধ্যে ভারত বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে। এই গবেষণাটি ইন্ডিয়া ডট কম-এর খবরে প্রকাশিত হয়েছে।প্রতিবেদনে জানানো হয়েছে যে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, এবং ভারতও এর ব্যতিক্রম নয়। গত দশ বছরে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৪.৭ কোটি বৃদ্ধি পেয়েছে, যা অন্যান্য সকল ধর্মের সম্মিলিত জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, এই সময়ে ভারতে মুসলিম জনসংখ্যা ৩.৫৬ কোটি বেড়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে হিন্দু ধর্মে ধর্মান্তরের হার অত্যন্ত কম।২০১০ সালে বিশ্বে মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ২৩.৯ শতাংশ, যা ২০২০ সালে ২৫.৬ শতাংশে উন্নীত হয়েছে।
পিউ রিসার্চ সেন্টার বিশ্বব্যাপী মানুষের ধর্মীয় অবস্থানে এই পরিবর্তন নিয়ে বিস্তারিত গবেষণা চালিয়েছে। তাদের প্রতিবেদন বলছে যে, মুসলিম জনসংখ্যা ৩৪৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা অন্যান্য সকল ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়ে বেশি।প্রতিবেদনটি আরও পূর্বাভাস দিয়েছে যে, আগামী ২৫ বছরের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হবে। মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউ-এর রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা ২৮০ কোটিতে পৌঁছাবে।
