হোসেনপুর বিদ্যুৎপৃষ্টে কাজল চন্দ্র দাস নামের যুবকের মৃত্যু।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে হোসেনপুর উপজেলা দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কাজল চন্দ্র দাস দক্ষিণ গোবিন্দপুর মালীবাড়ি শ্রী সুনিল চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় গোবিন্দপুর বাজারে সেলুনের কাজ করতেন।নিহতের স্বজন নয়ন চন্দ্র দাস জানান, কাজল চন্দ্র দাস গোবিন্দপুর বাজারে ভাড়ায় সেলুনের দোকানে কাজ করতেন। আজ কাজ শেষ করে বিকাল পাঁচটায় বাড়িতে আসেন বাড়িতে এসে নতুন নির্মাধীন বিল্ডিংয়ে মোটর দিয়ে পানি দেয়ার জন্য পানির মটারের লাইন লাগানোর সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বাড়িতে হোসেনপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য থানায় লাশ নেয়ার প্রস্তুতি চলছে।