হাসনাতকে ঘিরে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।সোমবার (২৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

হাসনাত আবদুল্লাহর ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু ছবি ও লেখা শেয়ার করে রুমিন ফারহানা লেখেন— “এটাই কি সেই ফকিন্নির সন্তান নয়, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছিল?”এর আগে, গত রবিবার এনসিপি নেতা আতাউল্লাহ ও তার সমর্থকদের সঙ্গে রুমিন ফারহানার অনুসারীদের সংঘর্ষের পর হাসনাত আবদুল্লাহ দাবি করেন— “বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা।

হোন্ডা-গুন্ডা নির্বাচন আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাকেও ভারতে পাঠানো হবে।”