হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে


নিজস্ব প্রতিনিধি:

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গ্রেপ্তার করেছে।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।