নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

”উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, ওই বৈঠকে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত করা হয়।
