শিবচরে ডাকাতির প্রস্তুতিকালে একজন আটক

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সিংহো কান্দি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে শাহিন সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। তিনি চরজানাজাত ইউনিয়নের কানাই সরকার কান্দি গ্রামের সেলিম সরকারের ছেলে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৪ মে) গভীর রাতে শাহিন সরকার ও তার সহযোগীরা সিংহো কান্দি গ্রামের বজলু মাদবরের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে আসে। বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় শাহিন সরকারকে আটক করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যায়।পরে উত্তেজিত জনতা তাকে আটক রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মারধর করে বৃহস্পতিবার (১৫ মে) সকালে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া