মিঠাপুকুর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: এম এ শাহীন
প্রকাশ: ২ years ago

স্টার রিপোর্ট: রংপুরে মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ছাত্র প্রতিনিধি, সরকারি -বেসরকারি কর্মকর্তা ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শনিবার (২২-মার্চ) বিকালে উপজেলা কৃষি অডিটোরিয়াম হলরুমে সংক্ষীপ্ত আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ গোলাম রব্বানী।

মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সভাপতিঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার,বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক: গোলাম রাব্বানী ও জেলা জামায়াতের সেক্রেটারিঃ মাওলানা মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক, সহকারী অধ্যাপকঃ গোলাম রাব্বানী সহ উপজেলা বিএনপির সদস্য সচিব: মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার। ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মোত্তাসিম বিল্লাহ সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।