: শিবচর ( মাদারীপুর ) প্রতিনিধি:
মাদারীপুর জেলার ছিলারচর ইউনিয়নের নিখোঁজ আব্দুস সালাম ফকিরের (৫৫) ম*র*দে*হ ১৭ দিন পর নিজ বাড়ির পিছনের পাটক্ষেত থেকে উদ্ধার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।পরিবারের লোকজনের দাবি, তিনি গত ১৭ দিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে শনিবার (১৪ জুন) দুপুরে পচাগলা ম*র*দে*হ*টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
