মাদারীপুরে জমি কোপাতে গিয়ে মাটির নিচের বোমা বিস্ফোরণে কৃষক আহত।

লেখক: মো: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাটের কালাই সরদারের চর এলাকায় এক কৃষক জমিতে কোদাল নিয়ে কাজ করতে গেলে পুতে রাখা একটি বোমার উপর কোদালের আঘাত লাগলে বিস্ফোরিত হয়ে মুখমন্ডল ও শরীর ক্ষতবিক্ষমত হয়ে যায়। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০:৩০ মিনিটে ঘটনাটি ঘটে।