মঠবাড়িয়ার বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন।

লেখক: এজাজ চৌধুরী
প্রকাশ: ১ বছর আগে

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য বাবুল হাওলাদারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে মঠবাড়িয়া পৌরসভার সামনে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিপুলসংখ্যক এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল হাওলাদারের মেয়ে জান্নাতি আক্তার, বোন কাজল বেগম, এলাকাবাসী মোস্তফা গাজী, নাসির উদ্দিন এবং রহমান মিয়া।বক্তারা বলেন, “বাবুল হাওলাদার একজন জনপ্রিয় নির্বাচিত প্রতিনিধি এবং রাজনৈতিকভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে।”তারা বাবুল হাওলাদারের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।এদিকে এলাকাবাসীর অভিযোগ, একজন সৎ ও জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে বাবুল হাওলাদার বরাবরই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যার ফলে প্রতিহিংসার শিকার হতে পারেন তিনি।এব্যাপারে মঠবাড়িয়ায় থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান বাবুলকে আওয়ামীলীগের বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।