মঠবাড়িয়া’য় নিখোঁজ কিশোরের লাশ মিললো ডোবায়।

লেখক: এজাজ চৌধুরী
প্রকাশ: ১ বছর আগে
Collectted

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডোবা থেকে নিখোঁজ অটো চালক তামিম নামে (১৩) এক কিশোরের লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৬’নং টিকিকাটা ইউনিয়নের সাইফি নগর মাদ্রাসা সংলগ্ন আহমদ আলী জামে মসজিদের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে পুলিশ খবর পেয়ে এলাশ উদ্ধার করে।মঠবাড়িয়া পৌরসহরের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী দিনমজুর মোহাম্মদ ইয়াকুব মিয়ার পুত্র তামিম বুধবার দুপুরের পর অটো গাড়ি নিয়ে চালাবার জন্য বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।

বৃহস্পতিবার সকালে তামিমের বাবা খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে। তামিমের বাবা দিন মজুর ইয়াকুব চার মাস আগে হাসপাতালে কাজ করতে গিয়ে ছাদ থেকে পরে একটি পা ভেঙে যায়। মঠবাড়ি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আগামীকাল ময়না তদন্ত করার জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে হয়তো হত্যার রহস্য জানা যাবে । তিনি আরো জানান, এ ঘটনায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত অটো গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি।