বেগমগঞ্জে Honda Shine 100-এর মোড়ক উন্মোচন।

লেখক: Arif Hasan
প্রকাশ: ৮ মাস আগে

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে রহমান মটরসের চৌমুহনী শাখায় Honda Shine 100 মোটরসাইকেলের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর (রবিবার) বিকেল ৩ টায় রহমান মটরসের উদ্যোগে চৌমুহনী শো-রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে রহমান মটরসের স্বত্বাধিকারী ও বিশিষ্ট তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা নূরের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি নোয়াখালী-৩ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মিজানুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর এরিয়া ইনচার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ সাদ বিন করিম। তিনি Honda Shine 100-এর বৈশিষ্ট্য, সাশ্রয়ী ব্যবহার এবং গ্রাহকবান্ধব সেবার বিষয়টি তুলে ধরেন। এছাড়াও শোরুমের পক্ষ থেকে নতুন মডেলটি নিয়ে বিভিন্ন সুবিধা ও সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়।অনুষ্ঠানে রহমান মোটরস এর গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ অংশগ্রহণ করেন।