নিজস্ব প্রতিনিধি:
দেখে নিন কোন দিন কার খেলা‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২০২৬ আসর শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হচ্ছে এই মহাযজ্ঞ, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১১ জুন দিবাগত রাত ১টায় পর্দা উঠবে এবারের বিশ্বকাপের।
উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সিতে।বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল এবারও বেশিরভাগ ম্যাচ খেলবে ভোর ও সকালবেলায়। ১৪ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, আর ১৭ জুন আর্জেন্টিনা মুখোমুখি হবে আলজেরিয়ার।—
