নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ-সংলাপে প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।তিনি বলেন, “একটি বিষয় নিশ্চিত থাকতে পারেন—নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না। অধ্যাপক ইউনূস যে সময়ের কথা বলেছেন, তার একদিনও পরে হবে না।
“প্রেস সচিব আরও জানান, “তিনি (ড. ইউনূস) প্রথমে বলেছিলেন এপ্রিলের শুরুতে নির্বাচন হতে পারে। পরে আমরা লন্ডনে বলেছি, যদি প্রয়োজনীয় কিছু সংস্কার সম্পন্ন হয় এবং কাজগুলো দ্রুত এগোয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এখনো আমরা সেই পরিকল্পনায়ই আছি।
তাই এটি একদিনও পিছিয়ে যাবে না।”সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক এবং বক্তব্য রাখেন প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
