ডেস্ক রিপোর্ট:
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় পাচার প্রতিরোধে বড় সফলতা অর্জিত হয়েছে। 🇧🇩ফুলতলী, হাতিমারাঝিড়ি, লেম্বুছড়ি বিওপি ও ব্যাটালিয়ন সদরের টহলদল কর্তৃক বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল ও মালিকবিহীন বার্মিজ গরু আটক করা হয়েছে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, ছাতা, ঘড়ি, ক্যালকুলেটর, ফ্লোরমেট, ফিডসহ বিভিন্ন পণ্য এবং ১১টি বার্মিজ গরু।সর্বমোট সিজার মূল্য: ২৯,৪৪,২৫০/- টাকা।সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, দৃঢ় ও আপসহীন।
