দরুদে রসুল (স.)

লেখক: মোঃ মোরশেদ আলম
প্রকাশ: ২ years ago
Kaaba in Mecca Saudi Arabia

দরুদে রসুল(স.)
মোঃ মোরশেদ আলম
ঢাকা বিশ্ববিদ্যালয়

মদিনার ফুল শ্রেষ্ঠ নূর
ধন্য হলো সৃষ্টিকূল।
শিরক বিদআত সকল দূর
তোমার পরশে হে রসুল।

নবীর শানে পড়লে দরুদ
খুশি স্বয়ং আল্লাহ -রসুল।
ঈমান -আমল মজবুত অটুট
সকল দুআ হয়ে কবুল।

গুনাহ মাফ পুণ্য যোগ
বর্ষিত হয় রহমত।
বেশি বেশি দরুদপাঠ
বৃদ্ধি করে ইজ্জত – মান।

চিত্ত সদা ব্যাকুল
দরুদ পাঠে আকুল।
প্রশান্তি আর দিলে সুখ
এনে দেয় মধুর দরুদ।

নিঃশ্বাসে রহমতের নির্মল মরুৎ
মাধ্যম তুমি প্রিয় দরুদ।

মৃত্যুকালে কন্ঠ নিরুদ
উদের যোগান দিও দরুদ।

ইয়া নূর ইয়া গফুর
মোনাজাত তুমি করো কবুল।