টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৭।

লেখক: হেলাল উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

টেকনাফ প্রতিনিধি:

কোস্টগার্ড ও র‍্যাব টেকনাফে অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় বোটে থাকা ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।আটকরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ(২৫)।বৃহস্পতিবার বিকালের দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর দ্বীপ এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ ভাবে টেকনাফের ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন একটি ইঞ্জিনচালিত কাঠের বোট সন্দেহজনক হলে থামানোর সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় পিছু করে ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করা হয়। পরবর্তী সময়ে বোটটি তল্লাশী চালিয়ে জালের ভিতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বোটে থাকা ৭ জন মাদক পাচারকারী মাঝি মাল্লাহকে আটক করা হয়। জব্দ করা ইয়াবা এবং আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।