চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা ৫ সমন্বয়কের বিরুদ্ধে মামলা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় আটক পাঁচ সমন্বয়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে তাদের গ্রেফতারও দেখানো হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৭ জুলাই) গুলশান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে ৫ সমন্বয়কের নামে মামলা হয়েছে, এবং ভুক্তভোগী নিজেই মামলার বাদী হয়েছেন।

গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু মামলা হয়েছে, তাই অবশ্যই তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—

  • ইব্রাহিম হোসেন মুন্না, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর শাখা
  • মো. সাকাদাউনসাদাব, সদস্য
  • আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য
  • আমিনুল ইসলাম

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করলে পুলিশ ওই পাঁচ যুবককে আটক করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে কয়েক দিন আগে ওই বাসা থেকে ১০ লাখ টাকা নিয়ে গিয়েছিল। শনিবার রাত ৮টার দিকে তারা আবার স্বর্ণালংকার আনতে গেলে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।