আলমডাঙ্গায় ‘বাংলা সাহিত্যের মানুষেরা’ শীর্ষক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ৯ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধি:

বাংলা সাহিত্যকে আরও গতিশীল করতে এবং নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য অনুরাগ বাড়াতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলা সাহিত্যের মানুষেরা’ শীর্ষক এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা। ১৭ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় আলমডাঙ্গায় এই সাহিত্য আড্ডা বসে।অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাহিত্যিক, কবি, লেখক, শিক্ষাবিদ, রাজনীতিক, সাংবাদিকসহ সাহিত্যপ্রেমীরা অংশ নেন। বক্তারা বাংলা সাহিত্যের বিভিন্ন দিক এবং এর সমৃদ্ধির জন্য করণীয় বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মিয়া, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মকবুল হোসেন, কবি ও গল্পকার আনোয়ার রশীদ সাগর, কথা সাহিত্যিক পিন্টু রহমান, কবি ও ইতিহাস অন্বেষক কহন কুদ্দুস এবং নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক, মুক্তিযুদ্ধ গবেষক ও মানবাধিকার কর্মী খাইরুল ইসলাম, মানবাধিকার কর্মী ও বিজ্ঞান শিক্ষক মানোয়ার হোসেন। উপস্থিত ছিলেন কবি গোলাম রহমান চৌধুরী, লেখক ইমদাদুল হক, কাজল আহমেদ,আসিফ জাহান, সাংবাদিক হামিদুল ইসলাম আজম, রহমান মুকুলসহ অনেকে।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চলচিত্র নির্মাতা জন আলফ এবং সঞ্চালনা করেন এইচ আর জীবন।উদ্ভাস সাহিত্য সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত সুধীজনরা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় সাহিত্যিকদের উৎসাহিত করার পাশাপাশি বাংলা সাহিত্যকে আরও সুদূরপ্রসারী করতে সহায়ক ভূমিকা পালন করবে। সভা শেষে উপস্থিত সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আড্ডায় অংশ নেন।