পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ঈদের দ্বিতীয় দিন ০১/০৪/২০২৫ ইং তারিখ, রোজ মঙ্গলবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময়, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার
৫নং রতনদিতালতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ নিম হাওলা গ্রামের মোঃ কামাল শরীফে ও সাজেদা বেগমের বড় ছেলে মোঃ জামাল শরীফ (২৬) ৫নং রতনদিতালতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাতাবুনিয়ার হইতে ট্রলারযোগে পটুয়াখালী জেলা দশমিনা উপজেলার দক্ষিণ রনোগোপালদী ইউনিয়নের চর ঘূর্ণি ফুটবল খেলার যাওয়ার পথেই ট্রলাটি ডুবে যায়, ট্রলারের প্রায় অন্য সবাই সাতার কেটে তীরে এসে পৌঁছাতে পারলেও তীরে এসে পৌঁছাতে পারিনি জামাল শরীফ, তীরে এসে অন্য সবাই চিৎকার চেঁচামেচি করে বলে মোঃ জামাল শরীফ নদীর তীরে আসে পারেনি, জামাল শরীফ নদীর তীরে আসে পারেনি সে ডুবে গেছে। এলাকার মানুষ খবর পেয়ে সাথে সাথে ৭-৮ টা ট্রলার নিয়ে গিয়ে খুঁজতে শুরু করে কোনো খোঁজ খবর না পেয়ে, ফায়ার সার্ভিসের লোকে খবর দেন ফায়ার সার্ভিসের লোক এবং স্থানীয় জেলেরা জাল টেনেও কোন সন্ধান পাননি।
নিখোঁজ জামাল শরীফ সম্পর্কে
৫ নং রতনদি তালতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ হানিফ মৃধার ছেলে মোঃ ইসমাইল মৃধা জানান জামাল শরীফ (২৬) এর
পিতা মোঃ কামাল শরীফ মাতা সাজেদা বেগম
এবং ছোট ভাই মোঃ বরকত শরীফ। মোঃ জামাল শরীফ উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন সে অত্যন্ত মেধাবী এবং ভালো ছেলে।
