কতদিন বৃষ্টি থাকবে জানালো আবহাওয়া অফিস।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, টানা এক সপ্তাহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।বৃষ্টির পূর্বাভাসআবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, আগামী এক সপ্তাহ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর কারণ হলো মৌসুমি বায়ুর অক্ষের একটি অংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লঘুচাপের কেন্দ্র হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কিছুটা দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি সক্রিয় অবস্থায় আছে।

শুক্রবারের (২৬ সেপ্টেম্বর) পূর্বাভাসখুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও দেখা যেতে পারে।সারাদেশের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।