হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদরের ঢেকিয়ার মোড়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে মোট ৩,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান।এছাড়াও একই দিনে উপজেলা প্রশাসন অভিযান চালায় সাহেবেরচর ব্রাহ্মপুত্র নদে, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ পদক্ষেপ এলাকাবাসীর প্রশংসা কুড়ায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
