কে.এম. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী কে.এম. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে “শিক্ষার মান উন্নয়ন ও ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে” এক মত বিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশে ছাত্রীদের পড়াশোনার মান বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি এবং পরীক্ষার ভালো ফলাফলের জন্য করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আতাউল হক এমদাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক তুহিনুল ইসলাম মানিক মল্লিক।

সমাবেশে আমন্ত্রিত অতিথিরা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, নারী শিক্ষার অগ্রযাত্রায় এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে। ছাত্রীদের পরীক্ষার ফলাফল আরও ভালো করতে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে অভিভাবকরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।