হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের মোট ৩ হাজার আটশত চারা বিতরণ করা হয়েছে।রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি শিক্ষার্থীদের হাতে প্রতি জনকে ৪টি করে চারা তুলে দেন এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন,“সবুজ প্রকৃতি টিকিয়ে রাখতে হলে সবাইকে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এই ভূমিকা অনন্য উদাহরণ হয়ে থাকবে।”এসময় আরও উপস্থিত ছিলেন: উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম মোহাম্মদ শাহজাহান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক হোসাইন উজ্জ্বলচারা বিতরণ অনুষ্ঠানে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেক শিক্ষার্থীকে ৪টি করে চারা দেওয়া হয় যাতে তারা বাড়ি গিয়ে তা রোপণ ও পরিচর্যা করতে পারে।এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন—এই ধরনের পরিবেশবান্ধব কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
