আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

এতে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি ও বিস্তারিত দিকনির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে শিগগিরই সাংবাদিকদের সঙ্গে ইসির একটি বৈঠক হবে।

পর্যবেক্ষক হিসেবে ৩১৮টি আবেদন পাওয়া গেছে, যা বর্তমানে পর্যালোচনা চলছে।ইসি সচিব আরও জানান, নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলের বিষয়ে প্রাথমিক তদন্তের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তা পাঠানো হবে।প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “আউট অব কান্ট্রি ভোটিং নিয়ে আজ কিছু আলোচনা হয়েছে—পদ্ধতি কী হবে, প্রক্রিয়া কীভাবে চলবে, কোথায় ও কতদিনের মধ্যে সম্পন্ন করা যাবে—এসব বিষয় আলোচনায় এসেছে। এ নিয়ে আরও কিছু আলোচনা বাকি আছে। আলোচনার পর নিয়মিতভাবে আমরা ব্রিফ করব।”