১০ বছরের সম্পর্কের ইতি টানছেন প্রীতম-শাহতাজ।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।রোববার (৪ অক্টোবর) রাতে প্রীতম হাসান তার ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিবৃতির মাধ্যমে তাদের ডিভোর্সের বিষয়টি জানান।

এ বিবৃতিতে তারা বলেন, ‘একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনও যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই তাদের জন্য ভালো। তারা জানান, দীর্ঘ সময় ভেবেচিন্তে এবং পরস্পরের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন নিয়ে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি এ সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাদের প্রতি সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।প্রীতম হাসান ও শেহতাজ ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারে একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল।

এর আগে প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই মূলত তাদের সম্পর্কের শুরু হয়।