হোসেনপুরে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

লেখক: খায়রুল ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীকে
ধর্ষণের অভিযোগ তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।রোববার(২২ জুন) সকাল সোয়া দশটায় হোসেনপুর পৌর এলাকায় মিষ্টিপট্রি চৌরাস্তা থেকে হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে ধর্ষক রিয়াদকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক তাইজুল ইসলাম রিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের নজরুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত ৭ মে রাতে প্রকৃতি ডাকে সাড়া দিতে গেলে প্রতিবেশী রিয়াদ অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণ করে ওই কলেজ ছাত্রীকে। পরের দিন ভিকটিম নিজে বাদী হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাইমিনুল ইসলাম বলেন, ভিকটিমের ডাক্তারি পরিক্ষা রিপোর্ট পাওয়া সাপেক্ষে আদালতে চার্জশীট দেওয়া হবে। ধর্ষণের শিকার শিক্ষার্থী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, এর আগে আমি কলেজে যাওয়া আসার পথে অনৈতিক সম্পর্কের জন্য আমাকে প্রায়ই বিরক্ত করতো। আমি তার অভিভাবকের কাছে বিচার দিয়েও বিচার পাইনি। পরে এলাকার মেম্বার ও চেয়ারম্যানদের কাছে বিচার দিলে জেদের বশে শেষ পর্যন্ত আমার বাড়িতে এসে প্রকৃতি ডাকে রাতে সারা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক আমাকে ধর্ষণ করে। ওই ছাত্রী আরও বলেন আমার মান ইজ্জত সবই শেষ করে দিছে, এখন আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমি প্রশাসনের কাছেও মৌখিক ভাবে একাধিক বিচার ছেয়ে বিচার পেলাম না। প্রশাসন যদি অভিযোগের পর সঠিক বিচার করতো। তাহলে আমার এ রকম সর্বনাশ আমার হতো না। এসময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে আর যাতে কোন নারী ধর্ষনের শিকার না হয়। এ কথা বলে কলেজ শিক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়েন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, ধর্ষনকারী আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেন।