হান্নান মাসুদের উপর হামলা!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার রাতে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায় এই হামলা চালানো হয়। আবদুল হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, বিএনপির কর্মীদের একটি দল তার ওপর আকস্মিক আক্রমণ চালায়।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, হামলাটি মূলত তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল, যার ফলে তিনি এবং তার সঙ্গে থাকা অন্তত ৫০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

এদিকে, ঘটনার আগেই ওইদিন সন্ধ্যায় তার আইডি থেকে একটি লাইভ সম্প্রচার করা হয়েছিল। সেখানে বলা হয়, আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারাকে চাঁদাবাজমুক্ত রাখার লক্ষ্যে একটি স্বাধীন মিছিল অনুষ্ঠিত হয়।