সারা দেশে ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

৮ দফা দাবিতে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তাদের দাবি আদায় না হলে ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালিত হবে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এই ধর্মঘটের ঘোষণা দেন।

মালিক-শ্রমিকদের উল্লেখযোগ্য দাবিগুলো:

১. সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করতে হবে। বিশেষ করে ৯৮ ও ১০৫ ধারাসহ অন্যান্য সুপারিশকৃত ধারাগুলো। ২. বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর পর্যন্ত বাড়াতে হবে (বর্তমানে ২০-২৫ বছর)। ৩. বাজেটে দ্বিগুণ অগ্রিম ট্যাক্স কমিয়ে আগের মতো রাখতে হবে। 4. রিকন্ডিশন যান আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করতে হবে। ৫. দুর্ঘটনা কবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেয়ার বিধান কার্যকর করতে হবে। ৬. মেয়াদোত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে। ৭. মহাসড়কে তিন চাকার যানবাহনের জন্য পৃথক লেন চালুর ব্যবস্থা করতে হবে। ৮. ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ করতে হবে।

এছাড়াও, শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

দ্রষ্টব্য: এ ধর্মঘটের কারণে সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই জনগণকে আগে থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়েছে।