স্টাফ রিপোর্টার( কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুরে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) হোসেনপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে পার্টনার কংগ্রেস ২০২৫ এর অর্থায়নে একশত কৃষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবিরের সভাপতিত্বে জেলা ভারপ্রাপ্ত উপ পরিচালক ( শস্য) কৃষিবিদ শাহিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার (শস্য) কৃষিবিদ ইমরুল কায়েস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন, এ সময বক্তরা বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যার অবদান এ দেশের কৃষক। পুষ্টি এবং নিরাপদ খাদ্য কৃষিকে বাণিজ্যিকীকরণ করে তরুণ উদ্যোক্তা তৈরি করতে পার্টনার কংগ্রেস কাজ করছে। ভোক্তার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনের ফলে জলবায়ু সহনশীল ফসল উৎপাদন এ প্রকল্পের লক্ষ্য।
