গুরুদাসপুরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৭ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় কাছিকাটা এলাকার আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটে এ সেমিনার অনুষ্ঠিত হয়।আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আব্দুল আজিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার মোঃ আশরাফুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, নেদারল্যান্ডসের পিইউএম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, আরডিওর চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার এফ.এম. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বজলুর রহমান।

সেমিনারে সভাপতিত্ব করেন আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম।সেমিনারে কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী শিক্ষা এবং আধুনিক শ্রমবাজারের উপযোগী জনশক্তি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও বাস্তবমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানে আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।