সোমবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও আটকের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন।এর আগে শিক্ষকরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি আদায়ে সোমবার পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন।

তবে দুপুরে প্রেসক্লাবের সামনে পুলিশের হামলার ঘটনায় আন্দোলনের কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়।শিক্ষকরা বলেন, শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের আচরণ নিন্দনীয়।এদিকে শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।