নিজস্ব প্রতিনিধিঃ
নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৪ জনে। বুধবার থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের হিসাব অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত এই সংখ্যা জানিয়েছে নেপাল পুলিশ।সর্বশেষ হিসাব অনুযায়ী, দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
