নিজস্ব প্রতিনিধি:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনের অবকাশে তিনি দেশটির চ্যারিটির আন্তর্জাতিক কার্যক্রম বিভাগের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নাওয়াফ আব্দুল্লাহ আল হামাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা চার দিনের সফরে গত ২১ এপ্রিল কাতার যাত্রা করেন। আজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এর পূর্বে, ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে তাঁর বক্তৃতায় বলেন, মানবাধিকারের প্রতি অবহেলা এবং বিচারহীনতা যেকোনো উন্নয়নের জন্য একটি বড় বাধা। ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয় কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের বিষয় নয়, এটি সমগ্র মানবতার বিষয়। এছাড়াও তিনি দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে কথা বলেছেন ভিন্ন ভিন্ন বিষয়ে।
