আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৬।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১০ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধি :

আলমডাঙ্গায় বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোট ৬ জনকে মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ ও ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মোঃ রাজিব হাসান(২৮), পিতা- মোঃ আহসান হাবিব, সাং- শালিকা উত্তরপাড়া, ২। মোঃ আসিফ আহম্মেদ লিজন(২৫), পিতা- মোঃ শওকত আলী, সাং- বন্দরভিটা ৩। মোঃ নাইম ইসলাম(২৭), পিতা- নস্কর আলী, ৪। মোঃ আসাদ সর্দার(২৩), পিতা- মৃত আব্দুল কুদ্দুচ, ৫। মোঃ সেন্টু আলী(৩৫), পিতা- মোঃ আনছার আলী, ৬। মোঃ মিলন(২৫), পিতা- মোঃ ফজলু, সর্ব সাং-ভোগাইল বগাদী, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা।

থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই ফিরোজ আলী ও আসমানখালি ক্যাম্পের সঙ্গীয় অফিসার ফোর্সসহ আলমডাঙ্গা থানাধীন ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রাম ও গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামে অভিযান চালিয়ে মোট ২৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায়-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।