নিজস্ব প্রতিনিধি:
পরিণীতি চোপড়া হাসপাতালে ভর্তিবিনোদন জগতে এবার সুখবর নিয়ে শিরোনামে অভিনেত্রী Parineeti Chopra। দীপাবলির এই বিশেষ সময়টাতে তিনি ও তার স্বামী, রাজনীতিবিদ Raghav Chadha অপেক্ষা করছেন তাঁদের প্রথম সন্তানের আগমনের জন্য। ইতিমধ্যেই দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন পরিণীতি। হাসপাতালে তাঁর পাশে রয়েছেন রাঘব ও দুই পরিবারের সদস্যরা।পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম Hindustan Times জানিয়েছে, রোববার সকালে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। খুব শিগগিরই দম্পতির জীবনে আসতে চলেছে নতুন অতিথি।
২০২৩ সালের মে মাসে দিল্লির কাপুরথলা হাউসে পরিণীতি ও রাঘবের আঙটি বদলের অনুষ্ঠান হয়। এরপর একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ‘দ্য লীলা প্যালেস’-এ তাঁদের বিয়ে সম্পন্ন হয়। চলতি বছরের আগস্টে সামাজিক মাধ্যমে কেক কেটে সন্তান আগমনের খবরটি শেয়ার করেন তারা। কেকের উপর লেখা ছিল— “১+১=৩”।যৌথ এক পোস্টে তারা লিখেছিলেন, “আমাদের ছোট্ট পৃথিবী আসছে। তার অপেক্ষায় দিন গুনছি আমরা। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”এছাড়া, দু’জনের একসঙ্গে পথচলার একটি বিশেষ ভিডিওও পোস্ট করেন পরিণীতি।সূত্র: হিন্দুস্থান টাইমস।
