নিজস্ব প্রতিনিধি:
জয় দিয়ে নতুন মৌসুমের সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে তারা। একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। আর লা লিগায় রিয়ালের কোচ হিসেবে অভিষেক ম্যাচটিও জয় দিয়ে শুরু করলেন জাবি আলোনসো।মঙ্গলবার রাতে প্রথমার্ধে কোনো গোল হয়নি।
তবে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ওসাসুনার হুয়ান ক্রুজ বক্সের ভেতরে এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফরাসি তারকা স্ট্রাইকার, এগিয়ে দেন রিয়ালকে।গোল খাওয়ার পর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ওসাসুনা। ৬৩ মিনিটে আবেল ব্রেতোনেস প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিলেন।
তবে শেষ মুহূর্তে রক্ষা পায় রিয়াল।যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়ালের গার্সিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আবেল ব্রেতোনেস। ফলে ১০ জনের দলে পরিণত হয়ে যায় ওসাসুনা, আর সেখানেই শেষ হয়ে যায় তাদের সব আশা।
