মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে প্রতিবাদ জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নজুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তরুণ দল ও যুবদল।বিক্ষোভে নেতৃত্ব দেন মাদারীপুর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা । শিবচর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিহাব উদ্দিন সিহাব। আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার তরুণ দলের নেতা রাকিব শেখ।আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার তরুণ দলের নেতা রাকিব শিকদার ।
আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার তরুণ দলের নেতা জাকির হাওলাদার। বিক্ষোভ মিছিলটি কাঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় বক্তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন।বক্তারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নামধারী এই সন্ত্রাসী সংগঠন শিবচরসহ সারাদেশে রাজনৈতিক সন্ত্রাস ও ভয়ের পরিবেশ তৈরি করছে। তাদের অপকর্মের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই সরকারের লাঠিয়াল বাহিনী যতই বাধা দিক না কেন, আন্দোলন থামবে না।পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
