গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের পুলিশের ওপর হামলা আহত ৩ জন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির একটি টহল গাড়িতে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়িচালক কাউসারসহ তিনজন আহত হন। আহত তৃতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে ছাত্রলীগের একদল নেতাকর্মী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির একটি টহল গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ এবং এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।অন্যদিকে, আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।