খোয়াজপুরে মায়ের কোপে নিহত শিশু ইমতিয়াজ, গ্রেফতার মা।

লেখক: মো: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের খোয়াজপুরে আড়াই বছরের শিশু ইমতিয়াজকে কুপিয়ে হত্যা করেছে তার মা। আজ সকালে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়া মাকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক কলহ থেকে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।