শেরপুর জেলায় ভিডিপি এ্যাডভান্স কোর্স ২০২৫ শুরু হয়েছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর জেলার ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫। ০৯/০৪/২০২৫ খ্রি. তারিখ থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ কর্মকর্তা ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মনোয়ারা বেগম, শেরপুর সদর,আরো উপস্থিত ছিলেন , অন্যান্য উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ,উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর গুরুত্ব তুলে ধরেন জেলা কমান্ডান্ট মহোদয়। এরকম একটি প্রশিক্ষণের আয়োজন করার জন্য তিনি ডিজি মহোদয়কে ধন্যবাদ জানান।

২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষনার্থী রয়েছে। তিনি জানান প্রশিক্ষণ শেষে সবাইকে সনদ দেয়া হবে। ভবিষ্যতে দেশের যেকোনো প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন ডিউটি,পূজার ডিউটি অথবা যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা কাজ করতে পারবে। এই প্রশিক্ষণের মাধ্যমে ড্রিল শেখা, অস্ত্র চালনা শেখা ছাড়াও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে এইরকম বিষয়ে তাদেরকে ধারণা দেয়া হয়।শিক্ষা, কৃষি, গবাদি পশু, হাঁস-মুরগি পালন, মৎস চাষ, বৃক্ষরোপন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, স্যানিটেশন, আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংক ও আনসার-ভিডিপি সংগঠনের পরিচিতি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।

প্রশিক্ষণ শেষে সবাইকে দেশের নিরাপত্তা রক্ষায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা কমান্ড্যান্ট মহাদয়। একইসাথে সবার আর্থ সামাজিক উন্নয়নে করনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।