১ লাখেরও বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে ১৬ জুন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি :

দেশের বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখেরও বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের জন্য খুব শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি সপ্তাহে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আগামী সপ্তাহ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সোমবার, ১৬ জুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এরপর ২২ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।এনটিআরসিএর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে জানিয়েছেন, “ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া তৈরি হয়ে গেছে। কারিগরি কোনো সমস্যা না হলে খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।” কবে নাগাদ বিজ্ঞপ্তি আসতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ১৬ জুন। আশা করছি, সেদিনই প্রকাশ করা হবে। আর ২২ জুন থেকে আবেদন শুরু হবে। এরপরও যদি কারিগরি কারণে সামান্য দেরি হয়, তাহলেও জুনের শেষ সপ্তাহের মধ্যে গণবিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে।”ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যাষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট কত শূন্যপদ থাকবে, তা এনটিআরসিএ আগেই চাহিদা সংগ্রহ করে নির্ধারণ করেছে। পরে যাচাই-বাছাইয়ের পর কিছু যোগ-বিয়োগ হয়েছে।এনটিআরসিএ সূত্র অনুযায়ী, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট ১ লাখ ১ হাজার ১৪২টি শূন্যপদ থাকতে পারে। এর মধ্যে মাদ্রাসার শিক্ষকদের জন্য ৫১ হাজার ৪২৯টি পদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল-কলেজের জন্য ৪১ হাজার ৯৯০টি পদ রয়েছে। এছাড়া মাদ্রাসা ও সংযুক্ত কারিগরিতে ২ হাজার ১৮১টি এবং মাউশি ও সংযুক্ত কারিগরিতে ২ হাজার ৫৪২টি শূন্যপদ পাওয়া গেছে।৩৫ বছরের বেশি বয়সীরা আবেদনের সুযোগ পাবেন না১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৩৫ বছরের বেশি বয়সী নিবন্ধনধারীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না। একইভাবে, যাদের সনদের মেয়াদ তিন বছরের বেশি, তারাও এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নীতিমালায় ৩৫ বছরের বেশি বয়সী প্রার্থীদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই, তাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।