নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চারটি রাজনৈতিক দল—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব দলের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারা জানান, “আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জানিয়েছি—আমরা অতীতেও সরকারের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ সরকারের পাশে থাকব।”আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন,
“আজকের বৈঠকে অংশ নেওয়া সব রাজনৈতিক দলই একমত যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে কারো মধ্যে কোনো মতানৈক্য নেই। এই বিষয়ে সকলেই ঐক্যবদ্ধ। রাজনৈতিক ঐক্য যেন জনগণের সামনে স্পষ্টভাবে দৃশ্যমান হয়, সেই আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।”বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
