শোরুমে গোপন ক্যামেরায় নারীর ভিডিও নিয়ে ইরফান সাজ্জাদের চাঞ্চল্যকর তথ্য।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উত্তরা এলাকায় একটি পোশাকের শোরুমে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ইরফান সাজ্জাদ ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন এবং বিষয়টি তুলে ধরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। ঘটনাটি ঘটে সোমবার (২৫ আগস্ট) রাতে, উত্তরার একটি হাসপাতালের কাছে অবস্থিত শোরুমে।

ভিডিওতে ইরফান জানান, তিনি এক পরিচিত মহিলার সঙ্গে শোরুমে পোশাক কেনার জন্য যান। মহিলাটি ট্রায়াল রুমে ঢোকার পর ভেতরে সিসিটিভি ক্যামেরা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে শোরুমের কর্মচারীরা তাদের আটকে রাখার চেষ্টা করে। তবে আশপাশের লোকজন এগিয়ে আসলে কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে পুলিশ এসে অভিযুক্ত কর্মচারীর মোবাইল ফোন থেকে একাধিক ভিডিও উদ্ধার করে। ইরফান সবাইকে সতর্ক করে বলেন, ওই ব্যক্তি ভদ্রবেশী ও দাড়িওয়ালা একজন, এ ধরনের মানুষ আশেপাশে লুকিয়ে থাকে—তাই সবার সতর্ক থাকা জরুরি।ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।