মাদারীপুর প্রতিনিধিঃ
শিবচরে ৫ বছরের শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তোতা শেখ নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে। গ্রেফতারকৃত তোতা শেখ শিবচর উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের বাসিন্দা।
শুক্রবার দুপুরে তাকে তোলা হয় আদালতে। শুক্রবার দুপুরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রতন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
