নিজস্ব প্রতিনিধি:
নিউইয়র্কের ব্রুকলিন শহরের একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন এবং আরও নয়জন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ বারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, অন্তত চারজন ব্যক্তি ওই বারে গুলি চালায়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁর ভেতরে কোনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে গত মাসে ম্যানহাটনে এমনই এক হামলায় চারজন প্রাণ হারিয়েছিলেন।
