বরিশাল বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তি আটক।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ২২ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধি:

বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অসাধারণ সতর্কতা, তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বে চুরির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

১ নভেম্বর (রবিবার) বরিশাল বিমানবন্দর এলাকা থেকে চুরি করা মালামাল নিয়ে গাড়িযোগে পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহের মুখে পড়েন ওই ব্যক্তি। পরে আনসার সদস্যরা দ্রুত ও দক্ষতার সঙ্গে তাকে আটক করেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে গাড়িসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উক্ত অভিযানে তাৎক্ষণিক ও সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেন পিসি নাসির হোসেন এপিসি মোঃ রহমতউল্লাহ। দায়িত্ব পালনে তাদের তীক্ষ্ণ নজরদারি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কর্তব্যনিষ্ঠার ফলে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন জননিরাপত্তামূলক দায়িত্বে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বরিশাল বিমানবন্দরে আনসার সদস্যদের এ সফলতা বাহিনীর দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও নিরাপত্তা নিশ্চিতকরণে দৃঢ় অঙ্গীকারেরই উজ্জ্বল দৃষ্টান্ত।