ঝিনাইদহ প্রতিনিধি:
রূপান্তর এর আয়োজনে সুইজারল্যাড এম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবানে ঝিনাইদহের মহেশপুর উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।মহেশপুর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি (উপজেলা নির্বাহী অফিসার) ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টারের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু উপস্থিত থেকে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম ও রূপান্তর সম্পর্কে ধারণা, আশ্বাস প্রকল্প পরিচিতি, প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফল, মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে সভাটির কার্যক্রম পরিচালনা করেন এসময় প্রেজেন্টেশনে প্রেরণার আলোক শিখা এবং আগুন পাখি নামক দুটি ভিডিও ডকুমেন্টরী প্রদর্শণ করা হয়।উল্লেখ্য- সভার সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আল-মামুন প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন-আশ্বাস প্রকল্প ঝিনাইদহের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস। এতে আরো উপস্থিত ছিলেন মানব পাচার প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা।
